মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর পাঁচঘরি গ্রামে এ ঘটনা ঘটে। ফাহিম মৃত ফাহিম আহমদ বড়দেশ উত্তর গ্রামের ফয়েজ আহমদের ছেলে। আহত কিশোরের নাম আল-আমিন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন ফাহিম আহমদ ও তার চাচাতো ভাই আল-আমিন। ওই সময় হালকা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে ফাহিম ও আল-আমিনের শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ফাহিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় আল-আমিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
কানাইঘাট থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ জানান, মঙ্গলবার রাতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আহত কিশোরকে হাসপাতালের ভর্তি করা হয়েছে।