ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৩, ৮ জুন ২০২৩
মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
ফাইল ফটো

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে জান্নাত বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আমিনুল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জান্নাত বেগম উপজেলার চরওয়াপদা  ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী।  

জানা যায়, সকালে সুবর্ণচর উপজেলায় বৃষ্টি শুরু হয়। ওই সময় মাঠে গরু আনতে গেলে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জানাত। 

Advertisement

অপরদিকে, একই দিন দুপুরে জেলার কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজী আবুল কালামের একটি গরু খেতে খাস খাওয়ার সময় বজ্রপাতে মারা যায়।  

চরজব্বর থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!