সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আবুল কাশেম পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত আয়েশা সিদ্দিকা আবুল কাশেম পাড়ার বাসিন্দা রুহুল কাদেরের মেয়ে।
জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে আকস্মিক বাতাস ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় আয়েশা সিদ্দিকা ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে আম কুড়াতে যায়। একপর্যায়ে বজ্রপাত হলে আয়েশা সিদ্দিকা গুরুতর আহত হয়। পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আয়েশা সিদ্দিকাকে মৃত ঘোষণা করেন।
.png)
আলীকদম থানার অফিসার ওসি মো. নাছির উদ্দিন সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।