মৃত শ্রাবণ (১৭) বিদ্যাকুট দক্ষিণ পাড়ার মো. সোহরাব মিয়ার ছেলে।
নবীনগর থানার এসআই আক্কাস আলী বলেন, শ্রাবণ দুপুরে চুল কাটতে বিদ্যাকুট বাজারে যায়। চুল কাটা শেষ হলে সে বাড়ির দিকে রওনা দেয়। এ সময় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সে বজ্রপাতের কবলে পড়ে। এ সময় ঘটনাস্থলেই সে মারা যায়।
.png)
তিনি আরো বলেন, মৃত শ্রাবণের পরিবারের লোককজন বিনা ময়নাতদন্তের জন্য আবদেন করেছেন। মরদেহটি দেওয়ার জন্য প্রক্রিয়া চলছে।