ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মা-ছেলে হত্যা মামলায় দেবর-ভাসুরসহ ৪ জন গ্রেফতার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ৬ জুন ২০২৩
মা-ছেলে হত্যা মামলায় দেবর-ভাসুরসহ ৪ জন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর সোনাগাজীতে গৃহবধূ ও তার শিশু সন্তানকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত গৃহবধূর মা বাদী হয়ে ৬ জনকে আসামি করে সোমবার রাতে থানায় মামলা দায়ের করলে চারজনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন নিহত গৃহবধূর ভাসুর সাইফুল ইসলাম, দেবর দিদার, সন্দেহভাজন আসামি নুরুল আফসার ও মো. হানিফ। 

Advertisement

জানা যায়, দীর্ঘ দিন ধরে যৌতুকের দাবিতে হাজেরার সঙ্গে তার স্বামী রিকশাচালক মো. সোহেলের পারিবারিক বিরোধ চলে আসছিল। সোমবার সকালে পারিবারিক কলহের জেরে দু’জনের মধ্যে ঝগড়া হয়। এরপর সোহেল রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।

স্থানীয়দের ধারণা, সোমবার সকাল ১০-১২টার মধ্যে কোনো এক সময় বাড়িতে এসে সোহেল তার স্ত্রীকে পেটে ছুরিকাঘাত করে হত্যার পর গলায় রশি বেঁধে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। এ সময় সন্তানরা ঘটনা দেখে ফেলায় বড় ছেলেকেও শ্বাসরোধ করে হত্যা করে এবং ছোট ছেলেকে শ্বাসরোধ ও কিছু খাইয়ে হত্যার চেষ্টা করে। পরে মৃত ভেবে লাশ ঘরে খাটের ওপর ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে গৃহবধূ হাজেরা খাতুন ও তার শিশু পুত্র ইমরান হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।

সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন দাইয়ান জানান, আলোচিত এ মামলায় এখন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!