ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্ত এক্সপ্রেসে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৪, ৬ জুন ২০২৩
সীমান্ত এক্সপ্রেসে কাটা পড়ে বৃদ্ধ নিহত
ফাইল ছবি

কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানীয় বাসস্ট্যান্ডের সামনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৫) এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালের দিকে ভেড়ামারা বাসস্ট্যান্ড সংলগ্ন তুহিন ঔষধালয়ের সামনে সীমান্ত এক্সপ্রেস নামক এক ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়।

এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!