ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কুড়িলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৮, ৯ মে ২০২৩
কুড়িলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ছবি: প্রতীকী

রাজধানীর কুড়িল বিশ্বরোড রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার সংলগ্ন রেললাইনে ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এএসআই সানুমং মারমা জানান, সকাল সাড়ে ৮টার দিকে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার সংলগ্ন রেললাইন দিয়ে ঐ ব্যক্তি হেটে যাচ্ছিলেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি।

Advertisement

তিনি আরো জানান,বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঐ ব্যক্তির পড়নে সাদা নীল চেক শার্ট ও কালো চেক লুঙ্গি ছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!