শুক্রবার বেলা ১১টার দিকে কসবা ইউপির ৬৪ নম্বর রেলব্রিজের পাশে রেল লাইনে রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন নাচোল উপজেলার জাট রাজবাড়ি দিঘীপাড়া গ্রামের আব্দুল বাসেরের ছেলে।
.png)
নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, যাবুপর এলাকায় ৬৪ নম্বর রেলব্রিজের পাশে রেললাইনে বসে ছিলেন ঐ যুবক। বেলা ১১টার দিকে রাজশাহী থেকে রহনপুরগামী ট্রেন আসলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান যুবক। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হয়েছে।