শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চাষিরহাট ইউনিয়নের রথী গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত এনামুল হক উপজেলার চাষিরহাট ইউনিয়নের রথি গ্রামের ভূঁইয়া বাড়ির আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে।
জানা যায়‚ এনামুল হকের সঙ্গে একই এলাকার সোলেমান ভূঁইয়ার জমি বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। শনিবার সকালে বাড়ির উঠান সংলগ্ন ডেউয়া ফল পাড়াকে কেন্দ্র করে সোলাইমান ভূঁইয়ার সঙ্গে এনামুল হকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোলাইমান এবং তার ছেলে মাসুদসহ চারজন এনামুলের ওপর হামলা করেন। এ সময় তাদের লাঠির আঘাতে ঘটনাস্থলেই বৃদ্ধ এনামুলের মৃত্যু হয়।
.png)
সোনাইমুড়ী থানার ওসি মো. জিয়াউল হক জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।