বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মুকসুদপুর ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
নিহতের ছেলে আব্দুর রশিদ ফকির জানান, পূর্ব শত্রুতার জেরে মুকসুদপুর উপজেলার গনীয়ারি গ্রামের সিহাম, মোরাদ এবং রুহুলের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে শাহাবুদ্দীন কাজীর লোকজন তাদের উপর হামলা এবং বাড়িঘর ভাংচুর করেন। পরে তিনি ৯৯৯ নম্বরে কল দিলে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত বৃদ্ধ সরোয়ার ফকিরসহ আরো দুইজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
.png)
মুকসুদপুর থানার এসআই মোসলেমউদ্দীন জানান, গত সোমবার রাতে ৯৯৯-এ কল দিলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঐ গ্রামের শাহাবুদ্দীন কাজী, মনির শেখ এবং সাকিব শেখকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, গনীয়ারি গ্রামের মারামারির ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়। ঐ ঘটনায় আহত সরোয়ার ফকির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এ ঘটনায় তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।