নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের মো. আলম (৩৫) ও আবুল কালাম (৪৫)। তবে আহতের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, আলম ও আবুল কালামসহ তিনজন মোটরসাইকেলে দৌলতখান উপজেলা যাচ্ছিলেন। নুর মিয়ার হাট সড়কের বেপারি বাড়ির এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই আলম মারা যান। গুরুতর আহত অবস্থায় আবুল কামালকে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
.png)
এ ব্যাপারে দৌলতখান থানার ওসি জাকির হোসেন বলেন, ঘটনাস্থলেই আলমের মৃত্যু হয়েছে। হাসপাতাল নেয়ার পথে আরো একজন মারা গেছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।