ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বদলগাছীতে মা সমাবেশ-কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ৩১ মে ২০২৩
বদলগাছীতে মা সমাবেশ-কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবি: ডেইলি বাংলাদেশ

মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর বদলগাছীতে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল কর্তৃপক্ষ ও গ্র্যাজুয়েট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম।

নওগাঁ সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাসিম আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বদলগাছী মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলাম।

Advertisement

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রূপালী ব্যাংক নওগাঁ জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মহিদুল ইসলাম, নজিপুর সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান হিরো, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, তেঁতুলিয়া বিএমসি কলেজের প্রভাষক মাহবুব অর রশিদ, নওগাঁ কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাবাতুল্লাহ, ভরট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল আহমদ ও মজিদুল ইসলাম।

পরে ২০২২ সালে পঞ্চম শ্রেণি থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা ও ২০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!