ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ২৬ এপ্রিল ২০২৩
নওগাঁয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

‘সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন’ প্রতিপাদ্যে নওগাঁয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবেশ অধিদফতরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সার্কিট হাউজ থেকে শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিবেশ অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক মলিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাজমুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শরিফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস.এম আজাদ হোসেন মুরাদ প্রমুখ। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!