ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় আম পাড়ার ক্যালেন্ডার প্রকাশ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৯, ৭ মে ২০২৩
নওগাঁয় আম পাড়ার ক্যালেন্ডার প্রকাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁয় জাতভেদে আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী গুটি (স্থানীয়) আম পাড়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে। 

রোববার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ তালিকা/ক্যালেন্ডার প্রকাশ করে। নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিতে স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ কারণে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম পাড়া যাবে।

এ সময় নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আবুল কালাম আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

Advertisement

তালিকা অনুযায়ী- গুটি (স্থানীয়) আম ২২ মে থেকে পাড়া শুরু হবে। এরপর পর্যায়ক্রমে গোপালভোগ ২৮ মে, খিরশাপাত/হিমসাগর ২ জুন, নাক ফজলি ৭ জুন, ল্যাংড়া/হাঁড়িভাঙা ১০ জনু, ফজলি ২০ জুন, আম্রপালি ২২ জুন এবং আশ্বিনা/বারি-৪/গৌড়মতি/কাটিমন ১০ জুলাই। সময়সূচি অনুযায়ী চাষিরা বাগান থেকে আম পাড়বেন।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতর এর তথ্যমতে জেলায় ৩০ হাজার হেক্টর জমিতে ৩ লাখ ৭৮ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি হেক্টরে ১২ দশমিক ৫০ মেট্রিক টন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!