আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, ১২ ও ১৬ বছর বয়সী দুই মেয়েকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আসামি সবুজ মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মামলায় বলা হয়, সাত বছর আগে ঐ দুই কিশোরীর মাকে বিয়ে করেন সবুজ মিয়া। এরপর থেকে শিয়াচর এলাকায় ঘরভাড়া নিয়ে থাকতেন তারা। মা কাজ করতেন স্থানীয় একটি পোশাক কারখানায়। গত ঈদের আগে দুই কিশোরীকে এ সংসারে আনেন তার মা।
.png)
গত ২৮ মে ১২ বছরের মেয়েটিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে সৎ বাবা সবুজ। এ ঘটনা কাউকে না জানাতে ভয় দেখায়। রাতে মা বাড়িতে ফেরার পর সে ঘটনাটি জানায়। ঐ সময় ১৬ বছর বয়সী বড় মেয়েও তার মাকে জানায় ২৩ ও ২৪ মে রাতে ঘুমিয়ে থাকার সময় তাকেও ধর্ষণ করে সবুজ। দুটি ঘটনা জানতে পেরে ঐ কিশোরীদের মা মামলা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক জানান, এ ঘটনায় ফতুল্লা মডেল থাকায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি মামলা করেছে কিশোরীর মা। এরপর গ্রেফতার করা হয় সবুজকে। জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। পরে তাকে আদালতে পাঠানো হয়।