ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে গুড়িয়ে দেওয়া হয়েছে ৪০ অবৈধ স্থাপনা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ২৮ মে ২০২৩
নারায়ণগঞ্জে গুড়িয়ে দেওয়া হয়েছে ৪০ অবৈধ স্থাপনা
অবৈধ স্থাপনা উচ্ছেদ -ছবি: ডেইলি বাংলাদেশ

শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরের ইস্পাহানি নবীগঞ্জ এলাকায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহিদুল্লাহ, উপ-পরিচালক মো. ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন, প্রকৌশল বিভাগের কর্মকর্তা হাবিব, রাশিদুলসহ অন্যান্য কর্মকর্তারা।

Advertisement

জানা যায়, এ অভিযানে দুটি একসভেটর (ভেকু) দিয়ে একটি ডকইয়ার্ডের পাকা দেয়াল, তিনটি জেটি, সেমিপাকা ঘরসহ ৪০টি অবৈধ স্থাপনা ভেঙে-গুড়িয়ে দেওয়া হয়। অভিযানকালে পুলিশ, নৌ-পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রোববার শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরের ইস্পাহানি নবীগঞ্জ এলাকায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় কাগজপত্র ছাড়া অবৈধভাবে জাহাজ পরিচালনা করায় ২টি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের অভিযান চলমান থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!