ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৮, ২৪ মে ২০২৩
নারায়ণগঞ্জে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা আসামিরা -ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন। এ সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- কাশেম আলীর ছেলে জাহাঙ্গীর, তার স্ত্রী ফাতেমা ও আক্কাস মিস্ত্রীর ছেলে মো. জয়নাল আবেদীন ওরফে জুনু। তারা সবাই সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া এলাকার বাসিন্দা।

Advertisement

জানা যায়, ২০১১ সালের ১৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার স্থানীয় একটি মসজিদে নামাজ আদায় করে ফেরার পথে সানোয়ার হোসেনের মুখ বেঁধে আসামিরা তুলে নিয়ে যান। একটি ঘরে আটকে রেখে তাকে লাঠি দিয়ে পিটিয়ে, অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন আসামিরা। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন সানোয়ার হোসেন মারা যান।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, এ ঘটনায় সানোয়ার হোসেনের বাবা মো. নূরুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আদালত বিচার কার্যক্রম শেষে রায় ঘোষণা করেছেন। আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!