এ ব্যাপারে নিহতের বাবা আব্দুর রহিম ওরফে আদু মিয়া বাদী হয়ে গ্রেফতারকৃত ৪ আসামিসহ ১৬ জনের নাম উল্লেখ করে ও আরো ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
এর আগে শুক্রবার (২৬ মে) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজারস্থ মরহুম রশিদ সরদারের মার্কেটের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
.png)
গ্রেফতকৃতরা হলেন, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া সরদার বাড়ি এলাকার অনিক সরদার, একই এলাকার অন্তর হোসেন, বুরুন্দী এলাকার সবুজ ও একই এলাকার দিদার।
বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ক্যাপ রোমান নিহতের ঘটনায় তার বাবা বাদী হয়ে অনিক সরদারসহ ১৬ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডের ঘটনার ঐ রাতে ঘারমোড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করতে করা হয়। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।