মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।
পারভেজ জানান, নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের করণহোগলা মৌজায় ৪ দশমিক ৫ একর ও কেদারপুর ইউনিয়নের কেদারপুর মৌজায় দশমিক ৪৬ একর মোট ৫ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। যা দখল নিশ্চিত করে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
.png)
এছাড়া নদীর মাটি কাটায় উপজেলার কার্তিকপুরে ন্যাশনাল ব্রিকসের মালিককে এক লাখ টাকা ও সরকারি খাল ভরাট করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।