ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, জরিমানা ২ লাখ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৭, ২৯ মে ২০২৩
বগুড়ায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, জরিমানা ২ লাখ
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় অনুমোদনহীনভাবে প্রতিষ্ঠিত হেনা সিটি স্ক্যান নামের একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

সোমবার দুপুরে বগুড়া শহরের ছিলিমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইফতেখারুল আলম রিজভী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী বলেন, হেনা সিটি স্ক্যানে অভিযান পরিচালনার সময় প্রতিষ্ঠানটি কোনো বৈধ সনদ অথবা অনুমতিপত্র দেখাতে পারেনি। এছাড়াও  প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবলও নেই প্রতিষ্ঠানটির। ফলে মানুষের জীবন ও নিরাপত্তা বিপন্ন করার অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানাসহ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!