ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে সীমান্ত হতে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ২৮ মে ২০২৩
কক্সবাজারে সীমান্ত হতে ৭০ হাজার ইয়াবা উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারে ৩৪ বিজিবির বাইশফাঁড়ি বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া ৭০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।

সোমবার মধ্যরাতে কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ৩নং ঘুমধুম ইউপির পশ্চিম আমবাগান নামক স্থানে এ অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের সার্বিক দিক-নির্দেশনায় বাইশফাঁড়ি বিওপির একটি টহল দল ঘুমধুম ইউপির পশ্চিম আমবাগান নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক রাত ১২টা ২০ মিনিটের দিকে ইয়াবা পাচারকারীরা সীমান্ত হতে হেঁটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে মাদক ব্যবসায়ীরা তাদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে দ্রুত জঙ্গলের মধ্যে দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান। পরবর্তীতে বিজিবি টহলদল ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!