ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইয়াবা নিয়ে ফেনী পার হতেই ধরা ২ মাদক ব্যবসায়ী

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ২৬ মে ২০২৩
ইয়াবা নিয়ে ফেনী পার হতেই ধরা ২ মাদক ব্যবসায়ী
র‌্যাবের হাতে আটক ২ মাদক ব্যবসায়ী -ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে অভিযান চালিয়ে ২ হাজার ২৬৫ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

শুক্রবার সকালে ফেনী র‍্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার (২৫ মে) রাতে জেলার মহিপাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জ থানার মকিনাবাদ গ্রামের মৃত আনোয়ার হোসেন বুলু মিয়ার ছেলে ফারুক হোসেন ও কক্সবাজারের টেকনাফ থানার মৃত আমির হোসেনের ছেলে জাকির হোসেন।

Advertisement

র‌্যাব-৭, ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে পাকা রাস্তার ওপর মাদকসহ গাড়িতে ওঠার জন্য অবস্থান করছে। র‌্যাবের একটি দল ঐ স্থানে উপস্থিত হওয়া মাত্র ঐ ২ ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাদের আটক করেন। তাদের দেহ তল্লাশি করে ২ হাজার ২৬৫ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতরা ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনায় আটক ফারুক হোসেনের বিরুদ্ধে চাঁদপুরের হাজীগঞ্জ থানায় মাদক সংক্রান্তে মোট ১৪টি মামলার তথ্য পাওয়া যায়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!