ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে র‌্যাবের অভিযানে অস্ত্র-বোমা উদ্ধার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ২৩ মে ২০২৩
ফেনীতে র‌্যাবের অভিযানে অস্ত্র-বোমা উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর ছনুয়া ইউনিয়নের লেমুয়া ফুটওভার ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় ২টি ওয়ান শুটারগান, ৭ রাউন্ড কার্তুজ, ২টি রকেট প্যারাস্যুট ফ্লেয়ার ও ১৩১ চকলেট বোমা উদ্ধার করেছে র‌্যাব-৭।

সোমবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। 

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, একটি সংঘবদ্ধ গ্রুপ মাদক ক্রয়-বিক্রয়ের জন্য সাদা ব্যাগ নিয়ে অপেক্ষায় আছে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগ রেখে পালিয়ে যান। পরে র‌্যাব তল্লাশি করে সাদা প্লাস্টিকের শপিং ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি ওয়ান শুটারগান, ৭ রাউন্ড কার্তুজ, ২টি রকেট প্যারাস্যুট ফ্লেয়ার ও ১৩১ চকলেট বোমা উদ্ধার করে।

Advertisement

ফেনীস্থ র‌্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বোমা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও বোমা জব্দ দেখিয়ে একাধিক অজ্ঞাত আসামি করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!