ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৭, ২২ মে ২০২৩
উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক
আটককৃত রহমত কবির

কক্সবাজারের উখিয়ায় একটি ওয়ান শুটারগানসহ রহমত কবির নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার রাতে উখিয়ার ক্যাম্প-৯ থেকে তাকে আটক করা হয়। আটককৃত রহমত কবির ঐ ক্যাম্পের আমির মুল্লুকের ছেলে। তিনি আরসার সক্রিয় সদস্য বলে জানা গেছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় অস্ত্রসহ রহমত কবির নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।

Advertisement

তিনি আরো জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!