ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সাইক্লিং র‍্যালি

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪২, ১৭ মে ২০২৩
ফেনীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সাইক্লিং র‍্যালি
ছবি: ডেইলি বাংলাদেশ

‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং সুস্থ থাকুন’ এ স্লোগান নিয়ে ফেনীতে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনী শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সাইক্লিং র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন, ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন, ফেনী বিএমএর সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসার।

Advertisement

প্রধান অতিথি হাসপাতালের সম্মুখে মনোরম পরিবেশ ও সুসজ্জিত বাগান সম্বলিত ‘হার্ট চত্বর’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প ও সাইক্লিং র‍্যালির উদ্বোধন করেন ও দিবস উপলক্ষে কেক কাটেন।

এ সময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ফেনীর সহ-সভাপতি এ.এস.এম নুর উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল, জনসংযোগ সম্পাদক তোফাজ্জল হোসেন ছুট্টু, কোষাধ্যক্ষ এম.এস হাসান জুয়েল, যুগ্ম কোষাধ্যক্ষ ফরিদ আহমদ ভূঁইয়া, সদস্য ডা. গোলাম সরোয়ার বাহার, আবুল কাশেম, সৈয়দ জহির উদ্দিন আকবর শিপন, বাবু প্রীতিময় পোদ্দার, আখতার হোসেন চৌধুরী, মোহাম্মদ নুরুল করিম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা, আজীবন সদস্য ও হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ আইয়ুব ও ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন, ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা, ফেনী স্ট্যান্ট ওয়ারিয়র্স সাইক্লিং গ্রুপ এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!