ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটো-বাসের মুখোমুখি সংঘর্ষ, সড়কেই নিথর সুমি

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১২, ২৮ মে ২০২৩
অটো-বাসের মুখোমুখি সংঘর্ষ, সড়কেই নিথর সুমি
চিকিৎসা নিচ্ছেন আহতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে সুমি নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরো তিনজন। 

রোববার সকাল ১০টার দিকে সদরের ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি রায়পুর উপজেলার হায়দরগঞ্জ এলাকায় রুবেলের স্ত্রী। 

পুলিশ জানায়, সকালে লক্ষ্মীপুর থেকে আসছিলো অটোরিকশাটি। ওই সময় বিপরীত দিক রামগতি থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুসহ তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে সুমিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!