ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শৈলকুপায় নসিমন-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩১, ৩০ মে ২০২৩
শৈলকুপায় নসিমন-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ১
ফাইল ফটো

ঝিনাইদহের শৈলকুপায় নসিমন-কাভার্ডভ্যানের সংঘর্ষে রবিউল ইসলাম নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। 

সোমবার রাতে উপজেলার আসাননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিউল সদর উপজেলার চুটলিয়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, নসিমনে কুষ্টিয়া শহর থেকে টিন বোঝাই করে  ঝিনাইদহে আসছিল রবিউল। সে সময় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের আসাননগর এলাকায় আসা মাত্রই বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন চালক রবিউল ঘটনাস্থলেই নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!