নিহত তানভীর শাজাহানপুর উপজেলার বামুনিয়া বারআনজুল গ্রামের শামীমের ছেলে। আহতরা হলো- মাসুদ রানার ছেলে সানোয়ার সামী ও আবু মুসার ছেলে হজরত আলী।
জানা যায়, তানভীর ও সামী দুজনই শাজাহানপুরের আড়িয়া রহিমাবাদ উচ্চবিদ্যালয় দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার দুপুরে তারা মোটরসাইকেল নিয়ে শেরপুরের গজারিয়া এলাকায় ঘুরতে এসে রাতে বাড়ি ফিরছিল। এ সময় বাইসাইকেলচালক হজরত আলী বিপরীত দিক থেকে আসছিল। পথি মধ্যে শুভগাছা মোড়ে মোটরসাইকেলটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়া হয়।
.png)
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রহমান জানান, চিকিৎসাধীন অবস্থায় তানভীরের মৃত্যু হয়। অপর দুজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।