ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভিডিও দেখাতে নিয়ে গিয়ে ভাতিজিকে ধর্ষণ, মামলা

মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৭, ২৭ মে ২০২৩
ভিডিও দেখাতে নিয়ে গিয়ে ভাতিজিকে ধর্ষণ, মামলা
ফাইল ছবি

নেত্রকোণার মদনে ৭ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগে তামিম নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী শিশুটির মা শুক্রবার রাতে মদন থানায় এ মামলা দায়ের করেছেন। 

শুক্রবার (২৬ মে) বিকেলে উপজেলার কাইটাইল ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার বিকেলে শিশুটিকে নিজ ঘরে রেখে গোসল করতে যায় তার মা। এ সুযোগে শিশুটির আপন ছোট চাচা তামিম মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে পাশের ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটি চিৎকার দিয়ে কান্না শুরু করলে তার মা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে শিশুটির কাছ থেকে ধর্ষণের ঘটনা জানতে পারেন।

Advertisement

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাতেই তামিমকে আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর অভিযুক্ত তামিম পালিয়ে যান। শিশুটির ডাক্তারি পরীক্ষার করার জন্য শনিবার নেত্রকোণার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, শিশু ধর্ষণের অভিযোগে তামিম নামে এক যুবকের বিরুদ্ধে শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মদন
লিংক সফলভাবে কপি হয়েছে!