ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় ৪ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ১৬ মে ২০২৩
নেত্রকোণায় ৪ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার
ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও সমমানের পরীক্ষার (এসএসসি) ১০ম দিনে নেত্রকোণার বারহাট্টা উপজেলার বিভিন্ন কেন্দ্রে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা উপজেলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মাজহারুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম জানান, বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষাকক্ষের ভেতরে মোবাইল সঙ্গে রাখার দায়ে রসায়ন ও পৌরনীতি বিষয়ের ৩ পরীক্ষার্থী ও অসদুপায় অবলম্বনের দায়ে এ. কে খান দাখিল মাদরাসা কেন্দ্রের ইংরেজি দ্বিতীয়পত্রের ১ দাখিল পরীক্ষার্থীকে পরবর্তী পরীক্ষাসমূহের জন্য বহিষ্কার করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!