ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় স্কুলছাত্রী হত্যা, গ্রেফতার ১

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৫, ৩ মে ২০২৩
নেত্রকোণায় স্কুলছাত্রী হত্যা, গ্রেফতার ১
নেত্রকোণায় স্কুলছাত্রী হত্যা, গ্রেফতার ১ -ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার বারহাট্টায় স্কুলছাত্রী হত্যাকারী কাওসারকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের শামছুর রহমানের ছেলে।

বুধবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো হারুন অর রশিদ। এর আগে দুপুরে উপজেলার বাউসি ইউনিয়নের প্রেমনগর গ্রামের একটি জঙ্গলের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, প্রায় সময় ওই স্কুলছাত্রীকে কাওসার উত্যক্ত করতেন। বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতেন তিনি। এক সময় জানতে পারেন তার প্রস্তাবে সাড়া দিচ্ছে না ওই স্কুলছাত্রী। অন্য কারো হয়ে যাবে এটা তিনি মেনে নিতে পারছিল না। তাই ওই স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার পুলিশের কাছে ঘটনার কথা স্বীকার করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!