ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে যুবক নিহত

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৫, ২৬ মে ২০২৩
রাজবাড়ীতে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে যুবক নিহত
প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্যান এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৪টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন উপজেলার আড়কান্দি গ্রামের শফিউদ্দিনের ছেলে। এছাড়া আহতরা হলেন- মোটরসাইকেল আরোহী বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের আকিদুল ও নলিয়া জামালপুরের নজরুল কাজীর ছেলে শামসুল কাজী এবং ভ্যানযাত্রী একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়ার জয়নাল শেখের ছেলে বিল্লাল শেখ।

বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বিকেলে রসুলপুর মোড়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে একটি মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাব্বির নিহত হন। আহত হন আরো তিনজন। আহতদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!