ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাউফলে একরাতে ৮ দোকানে চুরি

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৩, ২৬ মে ২০২৩
বাউফলে একরাতে ৮ দোকানে চুরি
ফাইল ফটো

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ বাজারে একরাতে আট দোকান চুরি হয়েছে।

বৃহস্পতিবার রাতে এ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরের দল নগদ লক্ষাধিক টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

জানা যায়, শুক্রবার সকালে দোকান মালিকরা এসে দোকানের তালা ভাঙা এবং শাটার খোলা অবস্থায় দেখতে পান। রাতে বিভিন্ন দোকান থেকে দামি মালামাল এবং জাকির নামে একজনের দোকানের ক্যাশবাক্স ভেঙে নগদ ৩৮ হাজার ও রাসেল হাওলাদারের দোকানের ক্যাশবাক্স ভেঙে ৫০ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে যায়।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য শহিদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!