এর আগে, গত বুধবার তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে কাঁকড়াটি পান বোরহানউদ্দিনের সাচড়া গ্রামের জেলে ফারুক মাঝি। এরপর কাঁকড়াটি অনেকেই এসে দেখেছেন।
জেলে ফারুক মাঝি বলেন, কাঁকড়াটি পাওয়ার পর পানিভর্তি একটি পাত্রে রেখে দেই। নৌকার মধ্যে থাকা কাঁকড়াটি পাহারা দিতে একজনকে ৫০০ টাকাও দিয়েছিলাম। কিন্তু মঙ্গলবার সকালে দেখি নৌকার মধ্যে রাখা কাঁকড়াটি নেই। রাতের আঁধারে এটি কেউ চুরি করে নিয়ে গেছে। লোকমুখে কাঁকড়াটির লাখ টাকা মূল্য শুনে যত্ন করে রেখেছিলাম। এখন আর সেটি নেই। হয়তো কেউ একজন লোভ সামলাতে না পেরেই এ কাজ করেছে বলে ধারণ করছি।
.png)
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্যাহ জানান, এটা Horseshoe Crab নামে এক ধরনের কাঁকড়া। অগভীর সমুদ্র ও নরম বালি বা কাদাযুক্ত সমুদ্রতলে এ কাঁকড়ার বাস। এজন্য সচরাচর নদীতে দেখা যায় না। বিশ্বের বিভিন্ন দেশে এর চাহিদা থাকলেও আমাদের দেশে নেই। আর এ কাঁকড়ার লাখ টাকা দাম, এটি সম্পূর্ণ গুজব।