জানা যায়, বৃহস্পতিবার ভোরে পিকআপ দিয়ে একটি দুধের বাছুর ও দুটি বড় গরু নিয়ে যাচ্ছিল চালক। এ সময় উপজেলার মোয়াজ্জেমপুর ইউপির কামালপুর গ্রামে মসজিদের মুসুল্লিরা নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় গাড়ি আটকিয়ে জিজ্ঞাসাবাদ করলে সঠিক তথ্য দিতে পারেনি চালক।
পরবর্তীতে এলাকার লোকজন গাড়ির চালকের কাছ থেকে তথ্য সংগ্রহ করে জানতে পারেন একই গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে হাবেলের বাড়িতে গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয়রা হাবেলকে খবর দিলে তিনি এসে গরুগুলো রেখে গাড়ি ছেড়ে দেয়। এ ঘটনায় এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছোট বড় ৯টি গরু আটক করে পুলিশ।
.png)
এএসআই সাইফুল ইসলাম জানান, একই গ্রামের খোকনের বাড়ির জঙ্গল থেকে তিনটি, বাকি গরু হাবেল মিয়ার বাড়ি থেকে আটক করা হয়েছে। পুলিশ আসার সংবাদ পেয়ে হাবেল মিয়া পালিয়ে গেছেন।
নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় হাবেল মিয়ার বাবা গিয়াসউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।