ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরায় ৮ জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৫, ২৩ মে ২০২৩
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরায় ৮ জেলে আটক
ফাইল ছবি

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে নদীতে মাছ ধরার সময় মালামালসহ আট জেলেকে আটক করেছেন সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া বন টহল ফাঁড়ির সদস্যরা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে মান্দারবাড়িয়া টহল ফাঁড়ির ইনচার্জ (ওসি) সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে মান্দারবাড়িয়া নদী থেকে জেলেদের আটক করেন।

এ সময় জেলেদের ব্যবহৃত ২টি বড় নৌকা, ১২০ কেজি মাছ ও লক্ষাধিক টাকা মূল্যের ব্যবহার নিষিদ্ধ জালসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেন বনকর্মীরা।

Advertisement

আটক জেলেরা হলেন, কয়রা উপজেলার গোবরা গ্রামের তজিমুদ্দীনের ছেলে রশিদ, আক্কেল আলীর ছেলে সফিকুল, মোক্তার আলীর ছেলে মান্নান, ইসমাইল সরদারের ছেলে আলামিন, রশিদ গাজীর ছেলে নূরুজ্জামান, রশিদ সরদারের ছেলে রোকনুজ্জামান এবং যাতাখালী গ্রামের নুরুল আমিন সানার ছেলে জাহিদুল ইসলাম ও হাফিজুর রহমানের ছেলে ফজর আলী।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!