রোববার বিকেল তিনটার দিকে জেলেদের উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে আসেন। কোস্টগার্ড জেলেদের চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বরগুনার পাথরঘাটার বাদুরতলা গ্রামের ছগির হোসেনের মালিকানাধীন এফবি মাহফুজা নামের একটি মাছ ধরার ট্রলার গত চার দিন ধরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ভাসছে।
.png)
রোববার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহযোগীতায় কোস্টগার্ড উদ্ধার অভিযানে নামে।
এর আগে ১৫ মে দুপুরে পাঁচদিনের বাজার সদাই করে ১৪ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে রওয়ানা দিয়ে যায় এফবি মাহফুজা নামের ট্রলারটি। যা ৬৫ দিনের মৎস্য নিষেধাজ্ঞার আগেই ঘাটে আসার কথা ছিল। কিন্তু ১৮ মে হঠাৎ ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে যায়। সেই থেকেই সাগরে ভাসতে ছিল ট্রলারটি।
ফিরে আসা ওই ট্রলারের মালিক মো. সগির হোসেন বলেন, ‘১৫ মে সাগরের মাছ ধরার জন্য রওনা হই। সাগরে গিয়ে দুইটি খেও মারি। দুদিন পর ১৮ মে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপরে আমরা ভাসতে থাকি কোন কুল কিনারা পাইনি, এমনকি কাছাকাছি কোনো ট্রলারও ছিল না। পরে ভাসতে ভাসতে যখন মোবাইল নেটওয়ার্কের ভেতরে আসি তখন কোস্টগার্ডকে মোবাইলে উদ্ধারের জন্য জানাই।
কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার মাহবুবুর রহমান বলেন, রোববার সকালে আমাদেরকে সগীর হোসেন বিষয়টি জানালে আমরা দ্রুত বরগুনা জেলা মৎস্যজীবী তোলার মালিক সমিতির সহযোগিতা নিয়ে সাগরে গিয়ে জেলেদের উদ্ধার করতে সক্ষম হয়েছি।