ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটল গাছের সঙ্গে শক্রতা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৬, ১৭ মে ২০২৩
পটল গাছের সঙ্গে শক্রতা
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে শক্রতার জেরে দেড় বিঘা জমিতে লাগানো পটলের বাঁশের মাচা ভেঙে গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কৈকুড়ি মাঠে এ ঘটনা ঘটে। 

আদমদীঘির কৈকুড়ি গ্রামের কৃষক ছরোয়ার আকন্দ জানান, তিনি ও তার ভাই হেলাল আকন্দ যৌথভাবে তাদের জমিতে চলতি মৌসুমে দেড় বিঘা জমিতে বাঁশের মাচা তৈরি করে পটল চাষ শুরু করেন। এরমধ্যে পটল গাছে ফুল ও ফল ধরে বাজারজাতের উপযুক্ত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা শক্রতার জেরে পটল গাছের বাঁশের মাচা ভেঙে উঠতি পটল গাছ বিনষ্ট করে ফেলে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আদমদীঘি
লিংক সফলভাবে কপি হয়েছে!