ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ১৭ মে ২০২৩
সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল একজনের
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় উজ্জল নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েকজন যাত্রী। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জল সদর উপজেলার সীমান্ত বাজার এলাকার বাসিন্দা। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি মাছ ব্যবসায়ী উজ্জলকে নিয়ে সীমান্ত বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উজ্জলের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার এসআই আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!