শুক্রবার সন্ধ্যায় বগুড়া-ঢাকা মহাসড়কের সলঙ্গার নিউ লাইন হাসপাতালের সামনে তাকে আটক করা হয়। আটককৃত মনি আক্তার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বাগমারা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।
শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আবুল হাশেম সবুজ।
.png)
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা মূল্যের ২৮৫ গ্রাম হেরোইনসহ মনি আক্তারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে উদ্ধারকৃত হেরোইনসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।