ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ৪ লাখ ৫৬ হাজার জাল টাকাসহ আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ১১ মে ২০২৩
সিরাজগঞ্জে ৪ লাখ ৫৬ হাজার জাল টাকাসহ আটক ১
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ৪ লাখ ৫৬ হাজার জাল টাকাসহ ফরিদুল ইসলাম নামে জাল টাকার মূল হোতাকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে জাল টাকা তৈরির ছাপানোর বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বুধবার রাতে উপজেলার মাটিকুড়া মাঠপাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। আটক ফরিদুল ইসলাম জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউপির মাটিকুড়া মাঠপাড়া গ্রামের মো. কালা চাঁনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সামিউল আলম সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

Advertisement

অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম বলেন, আগামী ঈদুল আজহা উপলক্ষে দুই কোটি টাকার জাল নোট ছাপানোর প্রস্তুতির নেয়ার সময় তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাটিকুড়া মাঠপাড়ায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির মূলহোতা ফরিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকার ৮০ টি, ৫ শ টাকার ৬৭৫টি, ২শ টাকার ৮৫টি, ১০০ টাকার নোট ১২৫ টি, ৫০ টাকা ১৮০ টি নোট মোট ৪ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও ১ লিটার তারপিন, নকল টাকা তৈরির জেল, ৭০০ গ্রাম ফেবিকল আঠা, টাকা তৈরির ফ্রেম, জাল টাকা তৈরির সবুজ রং, স্টিলের ছোট বাটি ও মেলামাইনের ছোট সাদা বর্ণের চামচ, স্টিলের ইঞ্চি স্কেল, গোলাপি ও সাদা বর্ণের স্টিলের কাটার, জাল টাকা তৈরির ১৭০ পিস সাদা বর্ণের সাদা কাগজ,  কালো বর্ণের পিসি, কালার প্রিন্টার, কালো বর্ণের টিভি, সিলভার বর্ণের লেমেনেটিং মেশিন, বিভিন্ন বর্ণের ১৫ থেকে ২০টি রঙিন জোরি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় দেড় বছর ধরে ফরিদুল ইসলাম নিজ বাড়ি থেকে জাল টাকা তৈরি করে টাঙ্গাইল, পাবনা, জামালপুরসহ বিভিন্ন জেলায় স্বল্প মূল্যে জাল টাকার নোট বিক্রি করে আসছিলো। উদ্ধারকৃত আলামতসহ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সময় জেলা ডিবি পুলিশের ওসি মো. রওশন আলী, এসআই মো. জুলহাজ উদ্দীন, এসআই ইশানুর রহমান ও এএসআই মো. মিন্টুসহ জেলার প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!