ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩২, ৫ মে ২০২৩
সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ
ফাইল ফটো

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পণ্যবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি  নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আহসানুর রহমান। তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানানো হবে।

Advertisement

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান সরকার বলেন, ঘটনাটি একটু আগে জেনেছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!