ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের একদিন পর বিষখালী নদীতে ভেসে উঠল শিশুর লাশ

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ১৭ মে ২০২৩
নিখোঁজের একদিন পর বিষখালী নদীতে ভেসে উঠল শিশুর লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ফাতিমা আক্তার নামে পাঁচ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামের বিষখালী নদীর অংশে তার লাশ ভেসে ওঠে। এর আগে, মঙ্গলবার দুপুরে নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। মৃত ফাতিমা আক্তার পাথরঘাটা উপজেলার কাকচিরা এলাকার কামাল সিকদারের মেয়ে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে নদীতে নিখোঁজ হওয়ার পর স্থানীয় লোকজন ও স্বজনেরা চেষ্টা করেও ফাতিমার সন্ধান পাননি। পরে পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। তবে তারাও শিশুটির সন্ধান পায়নি। বুধবার সকালে বিষখালী নদীর পানিতে তার লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা পুলিশ তারা লাশ উদ্ধার করে।

Advertisement

বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ জানান, শিশুটির লাশ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!