শনিবার সন্ধ্যার দিকে জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইফুর রহমানেরর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল নিখোঁজ হওয়া স্থানের ৩০ ফুট গভীর থেকে শিশুর লাশটি উদ্ধার করে।
জানা গেছে, শনিবার সকাল ১১ টার দিকে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন ড্রেজারের গর্তে গোসল করতে গিয়ে নাহিদ পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দীর্ঘ সময়ে খোঁজাখুঁজি করে শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে বিষয়টি পার্শ্ববর্তী জেলা জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হলে তারা লাশ উদ্ধার করেন। শিশুটি ধনারচর চর সরকারি প্রাথমিক বিদ্যায়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে রৌমারী উপজেলার ধনারচর চর আনন্দ পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
.png)
জামালপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সাইফুর রহমান বলেন, শিশু নিখোঁজের খবর পেয়ে দ্রুত রৌমারী উপজেলার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারে অভিযান শুরু করি। অভিযানের প্রায় ১৫-২০ মিনিটের মধ্যেই লাশ উদ্ধারে সক্ষম হই। পরে শিশুর লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রৌমারী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল, রৌমারী থানার ওসিসহ স্থানীয় জনপ্রতিনিধি।