মঙ্গলবার দুপুরে হরিরামপুর উপজেলার সাহিদা বেগম নামে এক অসহায় নারীর জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন তারা।
শ্রমিক না পাওয়ায় মাঠ থেকে পাকা ধান ঘর তুলতে পারছে না অনেক কৃষক। এ অবস্থায় সারাদেশে ছাত্রলীগ নেতাকর্মীদের উৎসাহ জোগাতে হরিরামপুরে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
.png)
সাহিদা বেগম জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা তার জমির ধান কেটে না দিলে তার পক্ষে কোনোভাবেই ধান ঘরে তোলা সম্ভব ছিল না। এই দুঃসময়ে সহযোগিতা করায় তিনি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানান।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ছাত্রলীগ শুধু ধান কেটে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, ছাত্রলীগ বিভিন্ন সংকটের সময়ে মানুষের পাশে থাকে। করোনার মতো মহামারির সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল। সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় মোখায় উপকূলীয় জেলা ও উপজেলার ছাত্রলীগের নেতারা মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, উপ-প্রচার সম্পাদক রায়হান রনি, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লূৎফর রহমানসহ স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা।