ঠিক সেই মুহূর্তে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে নরসিংদী জেলা কৃষক লীগ জেলার বিভিন্ন এলাকায় বিনা পারিশ্রমীকে দান কাটার কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন।
এরই অংশ হিসেবে নরসিংদীর পলাশে শ্রমিক সঙ্কটের পারুলিয়া গ্রামের জাকির মিয়ার বিধবা স্ত্রী যখন ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন তখন তার জমির ধান কেটে দিয়েছে কৃষক লীগের নেতাকর্মীরা।
.png)
জিনারদী ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে বুধবার দিনব্যাপী নরসিংদী জেলা কৃষকলীগ, পলাশ উপজেলা কৃষকলীগ ও বিভিন্ন ইউপির কৃষক লীগের নেতাকর্মীরা জাকির মিয়ার বিধবা স্ত্রীর ধান কেটে মাড়াই করে বাড়িতে তুলে দেন। কৃষক লীগের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা।
এ সময় নরসিংদী জেলা কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, পলাশ উপজেলা কৃষক লীগের আহবায়ক আমিনুল হক, সাধারণ সম্পাদক আশিষ কুমার চন্দ, জিনারদী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ফয়সাল প্রধান, সাধারণ সম্পাদক হারন গাজী, স্থানীয় ইউপি সদস্য কিরন আলী প্রধান, ডাংগা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মো. সোহেল আরিফ, গজারিয়া ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মোখলেছুর রহমানসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী ধান কাটায় অংশ নেন।
কেন্দ্রীয় কৃষক লীগের নির্দেশে শ্রমিক সঙ্কটের কারণে জেলার বিভিন্ন অঞ্চলে জেলা কৃষক লীগ ধান কাটার কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান নেতারা।