ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোল চেকপোস্টে ফিরেছে স্বস্তি

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ১৬ মে ২০২৩
বেনাপোল চেকপোস্টে ফিরেছে স্বস্তি
ছবি: ডেইলি বাংলাদেশ

ভারতগামী পাসপোর্ট যাত্রীদের প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া এবং একাধিক ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে চেকপোস্ট এলাকায় বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত কয়েকদিনের সাঁড়াশি অভিযানের মাধ্যেমে বেনাপোল চেকপোস্ট এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। এ অভিযানে কয়েকটি কাউন্টার বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশের অভিযান অব্যাহত থাকায় দালাল চক্ররা চেকপোস্ট এলাকা থেকে পালিয়ে গেছে।

বেনাপোল ইমিগ্রেশনের এসআই সাইফুল ইসলাম বলেন, আমি এখানে যোগদানের পর যাত্রীদের নিকট থেকে বহিরাগতদের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পেয়েছি। আমরা যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তাদের টাকা উদ্ধার করেছি। তবে পরিবেশ এখন ভালো। আমাদের পোর্ট থানা পুলিশের অভিযান অব্যাহত থাকায় প্রতারকরা চেকপোস্ট এলাকা থেকে পালিয়েছে।

Advertisement

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, পাসপোর্ট যাত্রীদের হয়রানি করার অভিযোগে এরমধ্যে চেকপোস্ট এলাকার কয়েকটি ঘর তালাবদ্ধ করা হয়েছে এবং তাদেরকে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। আমি চাই সুশৃঙ্খলভাবে যেন যাত্রীরা ভারত গমন করতে পারেন সেরকম সুন্দর পরিবেশ সৃষ্টি করতে।

এছাড়া বেনাপোল ট্রেন স্টেশন ও লোকাল বাসস্ট্যান্ড এলাকায়ও পুলিশের টহল দল থাকছে। যাতে ওই সকল স্থান থেকে  কোন পাসপোর্ট যাত্রীকে কৌশলে কোনো দালাল বা প্রতারক নিয়ে যেতে না পারে।

বেনাপোল পোর্ট থানার এমন অভিযানে এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুঁইয়াকে সাধুবাদ জানান।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বেনাপোল
লিংক সফলভাবে কপি হয়েছে!