বৃহস্পতিবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসারা হলেন, নড়াইল জেলার কয়রা উপজেলার জয়নাল আবদীন মোল্লার ছেলে তুফান মোল্লা (২৪) পটুয়াখালী জেলার সদর উপজেলার জালাল ফকিরের মেয়ে রুমা আক্তার (২৫) ও রুমা আক্তারের মেয়ে মারিনা (৫) ফেনি জেলার অলিপুর সদর উপজেলার প্রবিতরা রনগান বাছাকের ছেলে সাজীদ কান্তি বাছাক (২৭)।
.png)
এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ভালো কাজের প্রলোভনে সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যান। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। ৭ থেকে ১৪ বছর পর দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পান। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চাইলে দেওয়া হবে বলে জানান তিনি।