ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে পুলিশের গাড়িতে আগুন: আটক ৭, কারখানা বন্ধ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ১৫ মে ২০২৩
শ্রীপুরে পুলিশের গাড়িতে আগুন: আটক ৭, কারখানা বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ী এলাকার ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের কারখানায় পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কারখানাটি ১৮ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করে সোমবার সকালে কারখানার ফটকে নোটিশ লাগিয়েছে কর্তৃপক্ষ।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার ওসি এএফএম নাসিম।

ওসি বলেন, ডার্ড কম্পোজিট কারখানায় পুলিশের গাড়িতে আগুন লাগানোর অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিল্প পুলিশের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

Advertisement

জানা গেছে, ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে গত শনিবার (১৩ মে) সকাল থেকে আন্দোলন শুরু করেন। মালিকপক্ষের আশ্বাসে প্রথম দিন আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা। পরদিন রোববার দুপুর ১২টায় মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠক হওয়ার কথা। যথা সময়ে বৈঠক না হওয়ায় আবার আন্দোলন শুরু করেন শ্রমিকরা। বিকেলে বৈঠক হলেও কোনো সমাধানে না আসায় আবার ক্ষুব্ধ হয়ে উঠেন শ্রমিকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। এ সময় শিল্প পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। কারখানার মালিকপক্ষের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। বেশ কয়েকটি টিয়ার-শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সোমবার সকাল শ্রমিকরা ১০টার দিকে কারখানার সামনে গিয়ে দেখেন, ফটকের আশপাশ ও ভেতরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন। ফটকের পাশে কারখানার নিরাপত্তারক্ষীদের কক্ষে বসে আছেন বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী। কারখানার মূল ফটক, প্রবেশদ্বার ও আশপাশের দেয়ালের অন্তত সাতটি স্থানে কারখানা বন্ধের নোটিশ লাগানো হয়েছে। 

নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত কারখানার সব কার্যক্রম বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১২(১) অনুযায়ী ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত বন্ধ থাকবে। চিঠিতে স্বাক্ষর করেন কারখানার এইচআর (অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) বিভাগের মহাব্যবস্থাপক শেখ আরিফ আহমেদ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কালীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!