ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালীগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০০, ১৭ এপ্রিল ২০২৩
কালীগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে চুয়ারিয়াখোলা জন উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কালীগঞ্জ শহীদ ময়েজউদ্দিন সড়কের আজাদ কমিউনিটি সেন্টারে এ সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মো. সুরুজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপা জাহান মিতুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আজাদ ফারুক আহমেদ, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক রফিক সরকার প্রমুখ। এ সময় সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় ৫৫ জন শারীরিক, দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাল ডাল তেল চিনি ও সেমাই তুলে দেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!